প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে মৃত্যু নেই

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া এক শিশুটি ঢাকায় মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বরিশালে একজন, ঢাকায় পাঁচজন, খুলনায় একজন, ময়মনসিংহে একজন, রাজশাহীতে দু’জন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম ও হামের উপসর্গে চট্টগ্রামে আজ কোন শিশুর মৃত্যু হয়ন্যি।
প্রতিবেদনে আরও বলা হয়- বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৭ শিশু।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৩১ হাজার ৯১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ২৮ হাজার ২৩৮ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট